চাঁদা চেয়ে মন্দিরের পুরোহিতকে চিঠি, থানায় জিডি

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালী পৌরসভায় চাঁদা চেয়ে মন্দিরের পুরোহিতকে চিঠি দিয়েছে একজন দুর্বৃত্ত। ভুক্তভোগী সমীর গাঙ্গুলী পৌরসভার নতুন বাজার শ্রী শ্রী মদন মোহন

2026-01-20T19:54:05+00:00
2026-01-20T20:39:44+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চাঁদা চেয়ে মন্দিরের পুরোহিতকে চিঠি, থানায় জিডি
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:৫৪ পিএম  আপডেট: ২০.০১.২০২৬ ৮:৩৯ পিএম
চাঁদা চেয়ে মন্দিরের পুরোহিতকে চিঠি, থানায় জিডি
পটুয়াখালী পৌরসভায় চাঁদা চেয়ে মন্দিরের পুরোহিতকে চিঠি দিয়েছে একজন দুর্বৃত্ত। ভুক্তভোগী সমীর গাঙ্গুলী পৌরসভার নতুন বাজার শ্রী শ্রী মদন মোহন জিঁউর আখড়াবাড়ী মন্দিরের পুরোহিত। তিনি সদর উপজেলা খলিশাখালী গ্রামের বাসিন্দা।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে নিরাপত্তাহীনতায় পটুয়াখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Advertisement
জিডিতে তিনি উল্লেখ করেন, সোমবার রাত ১০টার দিকে সমীর গাঙ্গুলীর স্ত্রী সন্ধ্যা গাঙ্গুলী তাদের বাড়ির প্রধান দরজার সামনে একটি সাদা খাম দেখেন। খামটি খুলে একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়। চিঠিতে এক মাসের মধ্যে এক লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বাড়ির নারিকেল গাছের গোড়ায় টাকা রেখে যেতে বলা হয়। থানায় জানালে এলাকা ছাড়া করার হুমকিও দেওয়া হয়। 

রাত ৩টার সময় আসার কথাও উল্লেখ ছিল বলে জিডিতে দাবি করা হয়। তবে চিঠিতে মতিউর রহমান গাজী ও তরুণ বিশ্বাসের নাম স্বাক্ষর থাকলেও অভিযোগকারী তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত নয়। তাদেরকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করেছেন।


এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।


এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি আমরা সাধারণ ডায়েরিভুক্ত করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। চিঠির উৎস শনাক্ত এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   চাঁদা  হুমকি  পুরোহিত  মন্দির 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: