‘না’ ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো : শারমীন মুরশিদ

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

অন্তর্বতী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টাশারমীনএস মুরশিদ বলেছেন, নতুন বাংলাদেশ ও সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ এর বিকল্প

2026-01-20T20:02:40+00:00
2026-01-20T20:02:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘না’ ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো : শারমীন মুরশিদ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম 
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : সংগৃহীত
অন্তর্বতী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন বাংলাদেশ ও সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ এর বিকল্প নেই। তিনি বলেন, ‘না’ ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো। গণভোটে ‘না’ ভোট দেওয়া মানে চব্বিশের গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে যাওয়া। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শারমিন এস মুরশিদ বলেন, ‘‘এই গণভোটের মাধ্যমে আপামর সাধারণ জনগণ যদি ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেয়, তাহলে সংস্কারের দ্বার খুলে যাবে। আমরা গণঅভ্যুত্থানের সরকার। কাজেই আমাদের অবস্থান স্পষ্ট। আমরা গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষেই আমাদের অবস্থান।”

তিনি বলেন, ‘‘আমরা চাইছি, মানুষ বুঝুক গণভোট কেন তাদের জন্য দরকার। বুঝে শুনে তারা ‘হ্যাঁ’ এর কাছেই আসুক।’’


তিনি আরও বলেন, ‘‘গণভোটের বিষয়ে সরকারের নিরপেক্ষতার জায়গা নেই। হয় আমি গণঅভ্যুত্থানের পক্ষে, এই ছেলে মেয়েদের পক্ষে, জুলাই শহিদদের পক্ষে, হাদির পক্ষে, হয় আমি নতুন বাংলাদেশ চাই, অথবা চাই না। আমার দেশে এরকম কিছু মানুষ আছে হয়ত, যারা বিগত ফ্যাসিস্ট রেজিমের উপকারভোগী, তারা হয়ত গণভোটে ‘না’ এর পক্ষে। তারা মূলত পরিবর্তনটা চায় না। তারা নতুন বাংলাদেশ চায় না।’’

এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও নির্বাচনে জনমত গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, সুবীর কুমার দাশ, নির্মল কান্তি তালুকদার সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   গণভোট  স্বৈরাচার  শারমীন মুরশিদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: