বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানো

2026-01-20T23:03:38+00:00
2026-01-20T23:03:38+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:০৩ পিএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানো হয়েছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ বাড়িয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ জানুয়ারির নির্দেশনার আলোকে বোর্ডের আওতাধীন সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির বর্তমান সভাপতিরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।


এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক এক পরিপত্রে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিদ্যমান সার্বিক পরিস্থিতির কারণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কার্যক্রমে যেন কোনো অচলাবস্থা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সভাপতিদের দায়িত্বের মেয়াদ সাময়িকভাবে বাড়ানো প্রয়োজন। সে অনুযায়ী সব শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

সময়ের আলো/এআর
  বিষয়:   বেসরকারি  শিক্ষাপ্রতিষ্ঠান  সভাপতি  সুখবর 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: