বিএনপিতে যোগ দিলেন কাদের সিদ্দিকীর দলের শতাধিক নেতাকর্মী

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

টাঙ্গাইলে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।মঙ্গলবার (২০ জানুয়ারি)

2026-01-21T09:55:55+00:00
2026-01-21T09:55:55+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপিতে যোগ দিলেন কাদের সিদ্দিকীর দলের শতাধিক নেতাকর্মী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৫৫ এএম 
বিএনপিতে যোগ দিলেন কাদের সিদ্দিকীর দলের শতাধিক নেতাকর্মী। সংগৃহীত ছবি
টাঙ্গাইলে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলী গ্রামের শাহাদত খান, ফিরোজ, আতোয়ার খান, গোলাপ খান, মহির খান, নজরুল মেম্বার, আবু বক্কর সিদ্দিকীসহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে গামছা প্রতীকের পক্ষে কাজ করেছেন। এবার সুলতান সালাউদ্দিন টুকুর জন্য কাজ করবেন। এজন্য বিএনপিতে যোগ দিয়েছেন। নির্বাচনে টুকুকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান। 


সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে কাজ করব।’

আরআর



  বিষয়:   টাঙ্গাইল  বিএনপি  কৃষক শ্রমিক জনতা লীগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: