ধানের শীষ প্রতীক পেলেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ধানের শীষ প্রতীক পেয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ইশরাক হোসেনের

2026-01-21T11:09:10+00:00
2026-01-21T11:09:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ধানের শীষ প্রতীক পেলেন ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম 
ইশরাক হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীক সংগ্রহ করেন তার চাচাতো ভাই মাশরুর হোসেন। সংগৃহীত ছবি
ধানের শীষ প্রতীক পেয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ইশরাক হোসেনের পক্ষে চাচাতো ভাই মাশরুর হোসেন ধানের শীষ প্রতীকের চিঠি সংগ্রহ করেছেন।

প্রতীক সংগ্রহের পর মাশরুর হোসেন বলেন, আমি মাশরুর হোসেন। ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী  ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চাচাতো ভাই। তার পক্ষে আমি ধানের প্রতীকটা নিয়ে যাচ্ছি। ইশরাক হোসেনের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা দোয়া চেয়ে যাচ্ছি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে ইশরাক হোসেনকে ঢাকা-৬ আসন উপহার দেব ইনশাআল্লাহ।


তিনি বলেন, আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। মাঠ পর্যায়ে আপনারা যদি খবর নিয়ে দেখেন, নিরপেক্ষভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কোনো বিকল্প আমি দেখি না।

আরআর



  বিষয়:   ইশরাক হোসেন  ধানের শীষ  প্রতীক  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: