রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ, ৩ হাসপাতাল সিলগালা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনটি চক্ষু হাসপাতালকে সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। দীর্ঘদিন

2026-01-21T13:59:25+00:00
2026-01-21T20:49:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ, ৩ হাসপাতাল সিলগালা
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:৫৯ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৮:৪৯ পিএম
সিলগালা করা রায়পুর চক্ষু হাসপাতাল। সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রায়পুরে মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনটি চক্ষু হাসপাতালকে সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। দীর্ঘদিন ধরে প্রতারণার ছলে চিকিৎসক ছাড়াই এসব প্রতিষ্ঠানে সহকারীদের দ্বারা চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীনের নেতৃত্বে এসব হাসপাতালে অভিযান চালানো হয়। 

সিলগালা করা তিনটি হাসপাতাল হলো, রায়পুর বাস টার্মিনাল এলাকায় অবস্থিত ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল ও রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিলগালাকৃত প্রতিষ্ঠানগুলোতে কোনো অনুমোদিত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকলেও নিয়মিত রোগী দেখানো, পরীক্ষা-নিরীক্ষা ও চশমা বিক্রিসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছিল। এমনকি ডাক্তারের সহকারী হয়েও নিজেদের ‘ডাক্তার’ পরিচয় দিয়ে রোগীদের বিভ্রান্ত করা হচ্ছিল।


সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন জানান, লাইসেন্স ও স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ছাড়া চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। রোগীদের জীবন ও চোখের মতো সংবেদনশীল অঙ্গ নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে, সেজন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের অবৈধ চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরআর



  বিষয়:   রায়পুর  চক্ষু হাসপাতাল  সিলগালা  চোখ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: