দীর্ঘ ৬ মাস ধরে চলা চিকিৎসা এবং ৩৬ বার অপারেশনের পর অবশেষে ঘরে ফিরলো রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আবিদুর রহিম আবিদ (১২)। বর্তমানে আবিদ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কনফারেন্স রুমে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবিদ। ঢাকার উত্তরায় তাদের বাসা। বিমান দুর্ঘটনায় আবিদের দুই হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ সহ ২৫ ভাগ আগুনে পুড়ে যায়। এ ছাড়া তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়।
গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হয়। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটিকেই চিহ্নিত করেছে।
/ইউএমএইচ