রাজধানী থেকে প্রচারণা শুরু করবেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। ঢাকা-১৫ আসনে

2026-01-21T18:30:51+00:00
2026-01-21T18:30:51+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
রাজধানী থেকে প্রচারণা শুরু করবেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ২২৪)
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। ঢাকা-১৫ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী তিনি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে জনসভায় অংশ নেবেন তিনি৷ 

দলীয় সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চল থেকে ঢাকার বাইরের নির্বাচনী সফর শুরু করবেন ডা. শফিকুর রহমান। তার আগমন ঘিরে রংপুর, দিনাজপুরসহ সংশ্লিষ্ট জেলার নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতিও।
 
২৩ জানুয়ারি সকাল থেকে শুরু হবে এই নির্বাচনী সফর। প্রথমে দিনাজপুরের গোর-এ শহীদ ঈদগাহ মাঠে জনসমাবেশে যোগ দেবেন তিনি। এরপর পর্যায়ক্রমে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন ডা. শফিকুর রহমান।
 
২৪ জানুয়ারি সকালে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন ডা. শফিকুর রহমান। এরপর সকাল ১০টায় গাইবান্ধায় অনুষ্ঠিত হবে আরেকটি পথসভা। কর্মসূচি ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা।
 
নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটে হ্যাঁ-এর পক্ষেও গণসংযোগ করবেন জামায়াত আমির।

/এমএইচআর 



  বিষয়:   জামায়াত  আমির  প্রচারণা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: