‘সরকারের অনুরোধে’ গানম্যান চাইলেন হান্নান মাসউদ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নির্বাচনকে কেন্দ্র করে ব্যক্তিগত গানম্যান নিয়োগের জন্য আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬

2026-01-21T19:19:38+00:00
2026-01-21T19:20:14+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘সরকারের অনুরোধে’ গানম্যান চাইলেন হান্নান মাসউদ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৭:২০ পিএম
আব্দুল হান্নান মাসউদ। ছবি : সংগৃহীত
নির্বাচনকে কেন্দ্র করে ব্যক্তিগত গানম্যান নিয়োগের জন্য আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের দলটির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।

সরকারি গোয়েন্দা সংস্থা থেকে ‘নিরাপত্তা শঙ্কা’কে গুরুত্ব দিয়েই গানম্যান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান মাসউদ নিজেই।

তিনি সময়ের আলোকে বলেন, নির্বাচনী প্রচারণাকালে আমি নিয়মিতভাবে দুর্গম ও জনবহুল এলাকায় গণসংযোগ করছি। সরকারের গোয়েন্দা সংস্থা থেকেই আমার নিরাপত্তার ব্যাপারে শঙ্কার কথা জানানো হয়েছে। অনুরোধ করা হয়েছে, যেন গানম্যানের ব্যাপারে আবেদন করি। বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যক্তিগত গানম্যানের জন্য আবেদন করেছি। 


তিনি আরও বলেন, এটি কোনো বিশেষ সুবিধা নয়, বরং শান্তিপূর্ণভাবে জনগণের কাছে পৌঁছানো ও নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন রাখার জন্যই এই আবেদন।

আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর জেলা প্রশাসক জানান, আবেদনের বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা প্রতিবেদনের আলোকে যাচাই-বাছাই করা হচ্ছে। ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা শুরুর পর বিভিন্ন এলাকায় প্রার্থীদের নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকালীন সময়ে প্রার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।


এফআর
  বিষয়:   নোয়াখালী  হাতিয়া  ব্যক্তিগত গানম্যান  নিয়োগ  আবেদন  এনসিপি  নোয়াখালী-৬  আব্দুল হান্নান মাসউদ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: