‎শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

সিলেট সংবাদদাতা

রাজনীতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজার

2026-01-21T22:12:33+00:00
2026-01-21T22:12:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‎শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সিলেট সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:১২ পিএম 
‎শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান। ছবি : সংগৃহীত
সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজার জিয়ারত ও মোনাজাত করেন। এরপর সেখানকার মসজিদে ইশার নামাজ আদায় করেন। এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। রাত ৮টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 

জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। রপর এরপর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন তিনি। সেখানে মিলাদ, দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন রয়েছে।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   সিলেট  হযরত শাহজালাল (রহ.)  মাজার  জিয়ারত  বিএনপি  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: