সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আর নেই

সময়ের আলো ডেস্ক

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সচিব এম হাফিজ উদ্দিন খান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।বুধবার (২১ জানুয়ারি)

2026-01-22T01:22:17+00:00
2026-01-22T01:40:49+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আর নেই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:২২ এএম  আপডেট: ২২.০১.২০২৬ ১:৪০ এএম
সাবেক উপদেষ্টা ও সচিব এম হাফিজ উদ্দিন খান। ছবি : সংগৃহীত
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সচিব এম হাফিজ উদ্দিন খান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। 

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উত্তরায় ১ নম্বর সেক্টরের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাফিজ উদ্দিন খানের মামাতো ভাই লিয়াকত আলী।

এম হাফিজ উদ্দিন খান ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ, পরিকল্পনাসহ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।


১৯৩৯ সালে সিরাজগঞ্জে এম হাফিজ উদ্দিন খানের জন্ম। তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছাড়াও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যানও ছিলেন।

১৯৯৬-৯৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বেসিক ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংকের পরিচালক এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সাবেক উপদেষ্টা  হাফিজ উদ্দিন  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: