লোকে লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ

সিলেট প্রতিনিধি

সারাদেশ

বিএনপির প্রতিবারের ন্যায় এবারও মর্যাদার সিলেট-১ আসন থেকে বরাবরে ন্যায় এবারও নির্বাচনী জনসভা করতে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে নির্বাচনী জনসভাকে ঘিরে

2026-01-22T12:42:33+00:00
2026-01-22T12:42:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
লোকে লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ
বিএনপির নির্বাচনী প্রচারণা
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৪২ পিএম 
বিএনপির নির্বাচনী প্রচারণা। ছবি : সংগৃহীত
বিএনপির প্রতিবারের ন্যায় এবারও মর্যাদার সিলেট-১ আসন থেকে বরাবরে ন্যায় এবারও নির্বাচনী জনসভা করতে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে নির্বাচনী জনসভাকে ঘিরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লোকে লোকারণ্য হয়ে উঠেছে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে প্রবেশ করতে দেখা গেছে তাদের।

এর আগে, বুধবার রাত থেকেই বিভিন্ন উপজেলা ও জেলার নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে অবস্থান করেন। সময় যত গড়াচ্ছে মাঠ ও আশপাশের সড়ক গুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
আরও পড়ুন

জানা যায়, মঠের পূর্ব পাশে নির্মাণাধীন মঞ্চের কাজ সম্পূর্ণ হয়েছে। মঞ্চের সামনে প্রায় ৩০ ফুট এলাকা জুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। সমাবেশস্থল থেকে সিলেট বিভাগে ১৯টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আলিয়া মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। ওই সমাবেশে সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে জানা গেছে।

এএডি/


  বিষয়:   বিএনপি  নির্বাচনী  প্রচারণা  সিলেট  তারেক রহমান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: