২৪ ঘণ্টার আগেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে রাজি হবে : ভারতীয় ক্রিকেটার

সময়ের আলো ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যেই কড়া অবস্থান নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের

2026-01-22T13:23:29+00:00
2026-01-22T13:23:29+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
২৪ ঘণ্টার আগেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে রাজি হবে : ভারতীয় ক্রিকেটার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম   (ভিজিট : ২৬৭)
বাংলাদেশ ক্রিকেট দল এবং ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যেই কড়া অবস্থান নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলে দাবি করে ম্যাচ বা ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নাকচ করেছে সংস্থাটি। একই সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে আইসিসি।

এই পরিস্থিতিতে ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া মনে করছেন, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই বিশ্বকাপ খেলতে সম্মতি জানাবে বাংলাদেশ।

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে দুই দফা বৈঠক হলেও নিজেদের অবস্থানে অনড় থাকে বিসিবি।

পরবর্তীতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নিতে আইসিসির বোর্ডসভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই সভায় অধিকাংশ সদস্য দেশের প্রতিনিধিরা বাংলাদেশের অবস্থানের বিপক্ষে ভোট দেন। সভা শেষে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, টুর্নামেন্টের সূচি বা ভেন্যু পরিবর্তন সম্ভব নয় এবং স্বাধীন নিরাপত্তা পর্যবেক্ষণের মাধ্যমে কোনো বিশ্বাসযোগ্য হুমকি পাওয়া যায়নি।
আরও পড়ুন

আইসিসির পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশ যদি নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণের নিশ্চয়তা না দেয়, তাহলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এ প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, আইসিসি বাংলাদেশকে পরিষ্কারভাবে জানিয়েছে- ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তারা বিশ্বকাপ খেলতে চায় কি না। নিরাপত্তা নিয়ে তৃতীয় পক্ষের মূল্যায়নে কোনো ঝুঁকি পাওয়া যায়নি। এখন যদি বাংলাদেশ না যায়, তাহলে তাদের জায়গায় অন্য দল খেলবে।

তিনি আরও বলেন, বিশ্বকাপ খেলতে চাইলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে- এটা আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত। আমার মনে হয়, আর্থিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশ সময় শেষ হওয়ার আগেই রাজি হয়ে যাবে। আইসিসির সিদ্ধান্তের পর বিসিবির পক্ষ থেকে চূড়ান্ত মতামত জানাতে সময় চাওয়া হয়েছে। বিসিবির প্রতিনিধি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনা করে তারা নিজেদের অবস্থান আইসিসিকে জানাবেন।

এদিকে বিশ্বকাপ ইস্যুতে বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ওই বৈঠক থেকেই বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আকাশ চোপড়া সতর্ক করে বলেন, আইসিসির টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে একবার মৌখিক বা লিখিত সম্মতি দেওয়ার পর শেষ মুহূর্তে সরে দাঁড়ালে সংস্থাটি কঠোর ব্যবস্থা নিতে পারে। এতে ভবিষ্যতে বাংলাদেশের জন্য সমস্যা তৈরি হতে পারে।

তার ভাষায়, ‘এই সিদ্ধান্তের বড় আর্থিক প্রভাব আছে। তাই আমার বিশ্বাস, বাংলাদেশ শেষ পর্যন্ত বলবে- আমরা বিশ্বকাপ খেলতে আসছি।’

এএডি/


  বিষয়:   ঘণ্টা  বাংলাদেশ  বিশ্বকাপ  খেলা  ভারত  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: