আমেরিকায় ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে জার্মানি

সময়ের আলো ডেস্ক

খেলা

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ডেনমার্ক, জার্মানিসহ ইউরোপের আটটি দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2026-01-22T15:38:44+00:00
2026-01-22T15:38:44+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
আমেরিকায় ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে জার্মানি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ২১৭)
ফাইল ছবি
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ডেনমার্ক, জার্মানিসহ ইউরোপের আটটি দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি কার্যকর হলে পালটা ব্যবস্থা হিসাবে বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

জার্মান ফুটবল ফেডারেশনকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংসদ-সদস্যরা। জার্মান সরকারের এতে সম্মতি আছে।

২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ তিনটি হলেও অধিকাংশ ম্যাচ হবে আমেরিকায়। শেষ পর্যন্ত ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করেন, ইউরোপের আরও কয়েকটি দেশ বিশ্বকাপ বর্জন করতে পারে।

আপাতত জার্মানি নিজেদের কাজ এগিয়ে রাখছে। বিশ্বকাপে খেলা বা না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। বয়কটের পক্ষে জনমত গঠনে প্রচারণা চালাচ্ছেন রাজনীতিবিদরা।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জার্মানির ৪৭ শতাংশ মানুষ ২০২৬ বিশ্বকাপ বয়কটের পক্ষে। বিপরীতে বিশ্বকাপে খেলার পক্ষে ৩৫ ভাগ মানুষ।

/এমএইচআর


  বিষয়:   আমেরিকা  ফুটবল  বিশ্বকাপ  জার্মানি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: