সৈকত পড়ে ছিল শিশুর নিথর দেহ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স প্রায় ৮ বছর হতে পারে বলে ধারণা

2026-01-22T16:37:12+00:00
2026-01-22T16:37:12+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সৈকত পড়ে ছিল শিশুর নিথর দেহ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম 
সৈকত থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করছে পুলিশ। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স প্রায় ৮ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সৈকতে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেন।

টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। 


তিনি আরও জানান, শিশুটির গায়ে নীল রঙের পুল হাতা টিশার্ট ও প্যান্ট ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সময়ের আলো/আআ

  বিষয়:   মরদেহ  হাসপাতাল  শিশু  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: