ইসলামে গীবত করা সবচেয়ে বেশি জঘন্য কাজ : বুবলী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত দেশের তারকাদের নিয়ে ভিত্তিহীন খবর, ব্যক্তিগত আক্রমণ এবং মনগড়া তথ্য দিয়ে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে

2026-01-22T17:35:37+00:00
2026-01-22T17:35:37+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
ইসলামে গীবত করা সবচেয়ে বেশি জঘন্য কাজ : বুবলী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২৭৬)
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ছবি : সংগৃহীত
সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত দেশের তারকাদের নিয়ে ভিত্তিহীন খবর, ব্যক্তিগত আক্রমণ এবং মনগড়া তথ্য দিয়ে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী বলেছেন, এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিৎ, সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চাচ্ছি। সম্প্রতি শোরুম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুবলী এসব কথা বলেন। 

বুবলী বলেন, আমার কাছে খুব দুঃখ লাগে যে, মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরও বেশি ট্রলিং করে। অনেক হিজাব পরা নারী আছেন, বলতে বাধ্য হচ্ছি- তারাও অন্যের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন।

তিনি আরও বলেন, আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ আমাদের ইসলামে গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গণ্য করা হয়।

সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা কামনা করে বুবলী বলেন, তারকা শিল্পীদের দেশের বাইরে ছোট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, দেশের সাইবার ক্রাইম বিভাগের দ্রুত এই বিষয়গুলোতে নজর দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

এসময় বুবলী দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন, এমন একটি গুঞ্জন শোবিজ পাড়ায় ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সাংবাদিকরা সরাসরি এ বিষয়ে প্রশ্ন করলে বুবলী কোনো পরিষ্কার উত্তর না দিয়ে বিষয়টি রহস্যের আড়ালেই রাখেন।   

এ প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে, আমি তাকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন। আজ যেহেতু একটি উৎসবের মঞ্চে আছি, তাই আলোচনাটি এখানেই থাক।

বুবলী বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘পিনিক’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোম্যান্টিক গান সম্প্রতি ‘ওয়ান টেক’-এ শুট করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

/এমএইচআর 


  বিষয়:   বুবলী  সাইবার ক্রাইম 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: