বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে দশ দলীয় জোট : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, দশ দলীয় জোট বিপুল ভোটে জয়ী

2026-01-22T17:48:44+00:00
2026-01-22T17:48:44+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে দশ দলীয় জোট : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম 
মোনাজাতের পর গণমাধ্যমে কথা বলেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, দশ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে, সংস্কারের অগ্রযাত্রাকে নিয়ে যেতে হলে দশ দলীয় জোটের বিকল্প নেই।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজারে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিন নেতার মাজারে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দলের নির্বাচনী প্রচারণার যাত্রাকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এই জনপদের সবকিছুর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে। তাই এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এই যাত্রা করছি।’

তিনি বলেন, ‘আমাদের এই নির্বাচনী যাত্রার দুটি বক্তব্য। প্রথমটি হলো দেশবাসীকে আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন এবং এর মাধ্যমে সংস্কার অব্যাহত রাখুন। অন্যটি হলো ওসমান হাদি ভাইকে হত্যাকারীদের বিচার আমাদের এই নির্বাচনের প্রধান এজেন্ডা।’

/এমএইচআর 


  বিষয়:   নাহিদ ইসলাম  শরিফ ওসমান হাদি  এনসিপি  নির্বাচন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: