ভয়ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা চলছে : সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে দশ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, এখনও কিছু অশুভ

2026-01-22T18:51:33+00:00
2026-01-22T18:55:23+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ভয়ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা চলছে : সারজিস আলম
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম  আপডেট: ২২.০১.২০২৬ ৬:৫৫ পিএম  (ভিজিট : ১৩৭)
কথা বলছেন সারজিস আলম। ছবি : সময়ের আলো
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে দশ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, এখনও কিছু অশুভ শক্তি ভয়ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জন-বিমুখ কর্মকাণ্ড চালানো হচ্ছে। তবে এবার দল বা পারিবারিক পরিচয়ে নয় বরং আমলনামা দেখে ভোট দেবে জনগণ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, সারা দেশের মানুষ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। মানুষের বিবেকের ভেতর এক ধরনের জাগরণ তৈরি হয়েছে, যার প্রতিফলন ঘটবে আগামী নির্বাচনে।

তিনি আর বলেন, আগামীকাল পঞ্চগড় চিনিকল মাঠে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যারা পুরোনো ও ব্যর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করেছে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে। নির্বাচনের সময় ছাড়া যাদের মাঠে দেখা যায় না, যারা সাধারণ মানুষের দুঃসময়ে পাশে থাকে না, তাদের আর গ্রহণ করবে না জনগণ।


প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরগরম হয়ে উঠেছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। আগামীকাল শুক্রবার ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের সমর্থনে পঞ্চগড় সফরে আসবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার দুপুরে উক্ত সভাস্থল পরিদর্শন করেন সারজিস আলম। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এফআর


  বিষয়:   পঞ্চগড়  ভয়ভীতি  ভোট আদায়  সারজিস আলম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: