সামরিক বাহিনীর সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদার যুক্তরাষ্ট্রের

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদার করেছে যুক্তরাষ্ট্রের ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ড। যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক-এর অধীনে ১৮তম থিয়েটার মেডিক্যাল

2026-01-22T20:11:35+00:00
2026-01-22T20:11:35+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
সামরিক বাহিনীর সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদার যুক্তরাষ্ট্রের
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ১৭২)
সামরিক বাহিনীর সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদার করেছে যুক্তরাষ্ট্রের ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ড। সংগৃহীত ছবি
বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদার করেছে যুক্তরাষ্ট্রের ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ড। যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক-এর অধীনে ১৮তম থিয়েটার মেডিক্যাল কমান্ডের কমান্ডিং জেনারেল মেজর জেনারেল ই. ড্যারিন কক্স ১৮ থেকে ২২ জানুয়ারী বাংলাদেশ সফর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের সঙ্গে চিকিৎসা খাতে অংশীদারীত্ব সুসংহত করাই ছিল এই সফরের লক্ষ্য। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। 

ঢাকার যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই বৃহস্পতিবার বলেন, ‘এই আয়োজন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও আর্মি প্যাসিফিকের সহযোগিতা বাড়ানো এবং অংশীদারদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যকে সমর্থন করে। ঢাকায় বৈঠক এবং সিলেটের জালালাবাদ সেনানিবাস ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শনের মাধ্যমে ভবিষ্যতে যৌথ মহড়া এবং গুরুত্বপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ বিনিময়ের ভিত্তি স্থাপিত হয়েছে । মেজর জেনারেল কক্সের এই সফর বাংলাদেশে কৌশলগত স্বাস্থ্য সহযোগিতায় যুক্তরাষ্ট্রের চলমান অঙ্গীকারকে তুলে ধরে।’ 


বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের অধীন ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ডের কমান্ডিং জেনারেল মেজর জেনারেল ই. ড্যারিন কক্স ১৮ থেকে ২২ জানুয়ারি বাংলাদেশ সফর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের সঙ্গে চিকিৎসা খাতে অংশীদারীত্ব সুসংহত করাই তার এই সফরের লক্ষ্য। 
 
যুক্তরাষ্ট্র মিশন আরও জানায়, এই আয়োজন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও আর্মি প্যাসিফিকের সহযোগিতা বাড়ানো এবং অংশীদারদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যকে সমর্থন করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বাংলাদেশ সামরিক বাহিনী  চিকিৎসা  সহযোগিতা জোরদার  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: