জুলাই শহিদের কবর জিয়ারত করে প্রচারণা শুরু হান্নান মাসউদের

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোটের

2026-01-22T20:20:00+00:00
2026-01-22T20:20:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জুলাই শহিদের কবর জিয়ারত করে প্রচারণা শুরু হান্নান মাসউদের
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম  আপডেট: ২২.০১.২০২৬ ৮:২০ পিএম
জুলাই শহিদের কবর জিয়ারত করে প্রচারণা শুরু হান্নান মাসউদের। ছবি : সময়ের আলো
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজার এলাকায় শহিদ রিজভীর কবর জিয়ারত করেন তিনি। এসময় দোয়া ও মোনাজাতে অংশ নেন হান্নান মাসউদসহ উপস্থিত নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দলীয় নেতাকর্মী, জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে আলী বাজার থেকে হাতিয়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ গণসংযোগ করেন হান্নান মাসউদ। গণসংযোগ শেষে এক পথসভায় অংশ নেন এ এনসিপি নেতা।

শহিদ মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারতে হান্নান মাসউদসহ অন্যরা। ছবি : সময়ের আলো

শহিদ মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারতে হান্নান মাসউদসহ অন্যরা। ছবি : সময়ের আলো


পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনসিপি ও জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বাংলাদেশকে চাঁদাবাজ ও ধান্দাবাজ মুক্ত করতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই লক্ষ্যেই আমাদের এই রাজনৈতিক লড়াই।

সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট শাহ্ মাহফুজুল হক, এলডিপির নেতা মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।

এফআর


  বিষয়:   নোয়াখালী  হাতিয়া  জুলাই শহিদ  কবর জিয়ারত  প্রচারণা শুরু  হান্নান মাসউদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: