বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, ভোলা

সারাদেশ

ভোলার লালমোহন উপজেলায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।তারা দুজন সম্পর্কে আপন শ্যালক-দুলাভাই।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার পশ্চিম

2026-01-22T23:18:59+00:00
2026-01-22T23:18:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, ভোলা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১১:১৮ পিএম 
বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত। ছবি : সংগৃহীত
ভোলার লালমোহন উপজেলায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজন সম্পর্কে আপন শ্যালক-দুলাভাই।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার আবু তাহের মাতাব্বর (৪৫) এবং মো. অলি উল্যাহ ডুবাই (৫৮)। 

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গজারিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে কর্তারহাট এলাকায় মাহফিল শুনতে রওয়ানা দেন আবু তাহের মাতাব্বর ও অলি উল্যাহ ডুবাই। তারা আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ভোলাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। 


এ ঘটনায় ওই বাসটি আগুন দেন বিক্ষুব্ধ জনতা।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নেভানোর পর বাসটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফআর


  বিষয়:   ভোলা  বাস  মোটরসাইকেল আরোহী  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: