জামায়াত ক্ষমতায় গেলে বাঁচতে পারবেন না : বিএনপি প্রার্থী

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

আওয়ামী লীগের আমলে জেল, জুলুম নির্যাতন হলেও বেঁচে আছেন। জামায়াত ক্ষমতায় গেলে বাঁচতে পারবেন না বলে মন্তব্য করেছেন মেহেরপুর ২

2026-01-23T12:52:05+00:00
2026-01-23T12:52:05+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াত ক্ষমতায় গেলে বাঁচতে পারবেন না : বিএনপি প্রার্থী
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:৫২ পিএম 
নির্বাচনি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি প্রার্থী আমজাদ হোসেন। সংগৃহীত ছবি

আওয়ামী লীগের আমলে জেল, জুলুম নির্যাতন হলেও বেঁচে আছেন। জামায়াত ক্ষমতায় গেলে বাঁচতে পারবেন না বলে মন্তব্য করেছেন মেহেরপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন বিএনপির নির্বাচনি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

নেতাকর্মীদের সতর্ক করে আমজাদ হোসেন বলেন, ধানের শীষ প্রতীককে বিজয় করতে হবে। অন্যথায়, জীবন নিয়ে বেঁচে থাকতে পারবেন না। নেতাকর্মীদেরকে ভোট পরিচালনার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

প্রচার কার্যালয় উদ্বোধনের সময় নেতাকর্মীদের পক্ষ থেকে ভোটের বিষয়ে মতামত তুলে ধরা হয়। আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়। 

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সময়ের আলো/আআ



  বিষয়:   জামায়াত  বিএনপি  আওয়ামী লীগ  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: