হেলিকপ্টারে আসবে শিরোপা, নামাবেন আকবর-সালমা

ক্রীড়া ডেস্ক

খেলা

ফাইনাল শুরুর ঠিক আগে ট্রফি উন্মোচনের মতো ঘটনা ক্রিকেট বিশ্বে বিরল। তবে বিপিএলে তো অসঙ্গতিগুলোই স্বাভাবিক! ২৫ হাজার ডলার মূল্যের

2026-01-23T14:42:09+00:00
2026-01-23T14:42:09+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
হেলিকপ্টারে আসবে শিরোপা, নামাবেন আকবর-সালমা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:৪২ পিএম 
সংগৃহীত ছবি
ফাইনাল শুরুর ঠিক আগে ট্রফি উন্মোচনের মতো ঘটনা ক্রিকেট বিশ্বে বিরল। তবে বিপিএলে তো অসঙ্গতিগুলোই স্বাভাবিক! ২৫ হাজার ডলার মূল্যের ‘ডায়মন্ড স্টাডেড’ ট্রফি বিপিএল চলার সময়ই ঘটা করে উন্মোচন করার কথা ছিল। কিন্তু তা হয়নি।

হবে কীভাবে, বিসিবি কর্তাদের ঘুম হারাম তো বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তায়! দেশের ক্রিকেটই এখন টালমাটাল এই টানাপোড়েনে। তবুও রাজশাহী ওয়ারিয়র্স আর চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি লড়াইয়ে নামছে।

Advertisement
এদিন সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দুই দল। খেলা শুরুর আগেই মাঠে উন্মোচিত হবে বিপিএলের নতুন ট্রফি।


এর আগে থেকেই আলোচনা চলছে ২৫ লাখ টাকা খরচ করে আনা বিপিএলের ট্রফি নিয়ে। ফাইনালের আগপর্যন্ত তা জনসম্মুখে না আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। আজ ফাইনাল ম্যাচ শুরুর আগে বেলা সাড়ে ৪টায় হবে ট্রফি উন্মোচন। 

এ ছাড়া এই বিষয় ঘিরে থাকছে বড় চমক। হেলিকপ্টার যোগে ট্রফি নিয়ে মাঠে হাজির হবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। 

বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া ফাইনালে থাকছে না কোনো অনুষ্ঠান। কেবল প্রদর্শিত হবে আতশবাজি এবং লেজার শো। 

সময়ের আলো/এআর
  বিষয়:   হেলিকপ্টার  শিরোপা  আকবর  সালমা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: