গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে সরস্বতী পূজায় ‘মবতন্ত্রবিরোধী’ মণ্ডপ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার পুরোদস্তুর আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে

2026-01-23T14:44:18+00:00
2026-01-23T14:44:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে সরস্বতী পূজায় ‘মবতন্ত্রবিরোধী’ মণ্ডপ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:৪৪ পিএম   (ভিজিট : ১৮৫)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার মণ্ডপ। ছবি : সংগৃহীত
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার পুরোদস্তুর আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে  প্রশাসন এবং বিভিন্ন বিভাগ ইনস্টিটিউটের মোট ৭৬ টি মণ্ডপে এবার পূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে ব্যতিক্রমী এক মণ্ডপ বানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

সড়জমিনে গিয়ে দেখা যায় , সম্প্রতি দেশের শীর্ষ দুই গণমাধ্যমে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে পুড়িয়ে দেওয়া গণমাধ্যমের আদলে তৈরি করা হয়েছে এই মণ্ডপ যার মূল থিম 'মবতন্ত্র'।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই মবতন্ত্র থিম সম্পর্কে জানতে চাইলে আয়োজকরা জানান, সাংবাদিকতা মূলত জনগণের স্বার্থ রক্ষা ও সত্যের অনুসন্ধানে নিয়োজিত। কিন্তু যখন সেই দায়িত্ব পালনের পথেই সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো সহিংস হামলার লক্ষ্যবস্তু হয়ে ওঠে, তখন তা কেবল একটি পেশার নিরাপত্তা নয় সমগ্র সমাজের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়েই গভীর শঙ্কার জন্ম দেয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শ্রাবস্তী বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা শুধু থেমে থাকা কলম কিংবা পোড়া সংবাদপত্রের কথা বলিনি। কথা বলতে চেয়েছি সমস্ত নিপীড়নের বিরুদ্ধে। অস্পৃশ্য হরিজন থেকে রক্ত জল করে জীবনের শেষ জীবনীশক্তি নিংড়ে দেওয়া চা শ্রমিক, যিনি যোগ্য মজুরিটুকু পান না কিংবা প্যালেস্টাইলে ভাঙা ধ্বংসস্তুপে পড়ে থাকা নিষ্পাপ শিশুর লাশ। সবকিছুকে ঘিরে একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি। যুদ্ধ না, শান্তি ; মব নয়, সুবিচার।

/এমএইচআর 


  বিষয়:   সরস্বতী পূজা  ঢাবি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: