চুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে লেভেল-১ স্নাতক কোর্সের বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা প্রকাশিত

2026-01-23T14:47:34+00:00
2026-01-23T14:47:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
চুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:৪৭ পিএম   (ভিজিট : ১৫৭)
সংগৃহীত ছবি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে লেভেল-১ স্নাতক কোর্সের বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) চুয়েটের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। গত ১৭ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

প্রকাশিত ফলাফল অনুযায়ী, মেধা তালিকায় ক গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মোট ৯ হাজার ৪৯৮ জন এবং খ গ্রুপে (স্থাপত্য বিভাগ) ৩০৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত সব প্রার্থীকে আগামী ১ ফেব্রুয়ারি (রোববার) সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন চয়েজ ফরম পূরণ করতে হবে। এ সময় প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদানসহ বিভাগ পছন্দক্রম জমা দিতে হবে। 


এর আগে, গত ১৭ জানুয়ারি চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এতে চুয়েটের চারটি অনুষদের ১২টি বিভাগে মোট ৯৩১টি আসনের বিপরীতে ১৩ হাজার ৯৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়, যার মধ্যে প্রায় ১২ হাজার ৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। 

এবার চুয়েটে স্নাতক পর্যায়ে তিনটি প্রকৌশল অনুষদ এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে মোট ১২টি বিভাগের ৯২০টি আসন রয়েছে। 

এ ছাড়াও, রাখাইন সম্প্রদায়ের জন্য একটি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ পাবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   চুয়েট  ভর্তি পরীক্ষা  ফল প্রকাশ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: