ইন্দোনেশিয়ায় মিনিবাসে ট্রেনের ধাক্কায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার তেবিং টিঙ্গি শহরে বুধবার (২১ জানুয়ারি) এক মিনি বাস এবং ট্রেনের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। দুর্ঘটনাটি

2026-01-23T15:04:43+00:00
2026-01-23T15:04:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় মিনিবাসে ট্রেনের ধাক্কায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম 
ঘটনাস্থলেই আটজন যাত্রী মারা যান। সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার তেবিং টিঙ্গি শহরে বুধবার (২১ জানুয়ারি) এক মিনি বাস এবং ট্রেনের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে এমন একটি স্থানে যেখানে স্বয়ংক্রিয় ব্যারিয়ার ছিল না এবং জায়গাটি ছিল নজরদারিবিহীন। 

প্রতিবেদন অনুযায়ী, টয়োটা অ্যাভাঞ্জা মিনি বাসে ৯ জন যাত্রী ছিল। সন্ধ্যা প্রায় সাড়ে ৬ টার দিকে তারা রেল ক্রসিং পার হতে চেষ্টা করছিল, তখন শ্রী বিলাহ উৎমা নামে যাত্রীবাহী ট্রেনটি দ্রুতগতিতে রাস্তায় চলে আসে এবং বাসের বাম দিককে আঘাত করে প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে যায়। 

ঘটনাস্থলেই আটজন যাত্রী মারা যান। চালক ৪২ বছর বয়সী আব্দুল কাদের আল জেলানি গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরে মারা যান। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসের সব যাত্রী একই পরিবারের সদস্য ছিলেন। তারা ডেলি সেরদাং থেকে পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে, তেবিং টিঙ্গিতে অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিল।


পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা ঘটনাস্থলে পরীক্ষা চালাচ্ছে, প্রমাণ সংগ্রহ করছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে। কর্মকর্তারা চালকদের সতর্ক করে বলছেন, ক্রসিং পার হওয়ার আগে থামুন, দেখুন এবং শুনুন, যাতে এমন দুঘটনা পরবর্তী সময়ে এড়ানো সম্ভব হয়। 


/ইউএমএইচ
  বিষয়:   ইন্দোনেশিয়া  মিনিবাস-ট্রেন  সংঘর্ষ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: