পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ে ফের শুরু হয়েছে শীতের দাপট। ভোরে রোদের ঝিলিক থাকলেও রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ে

2026-01-23T15:55:37+00:00
2026-01-23T15:55:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম 
পঞ্চগড়ে ফের বাড়ছে শীত। সংগৃহীত ছবি
পঞ্চগড়ে ফের শুরু হয়েছে শীতের দাপট। ভোরে রোদের ঝিলিক থাকলেও রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রিতে উঠে। শুক্রবার আবারও তা ১০ ডিগ্রিতে নেমেছে। গত ৬ জানুয়ারি থেকেই মূলত এই জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালে ঝলমলে রোদের থাকলেও তেজ অনুভূত হচ্ছে না। কনকনে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বেরিয়েছেন দিনমজুর, চা শ্রমিক ও পাথর শ্রমিকরা। তেঁতুলিয়ার ডাহুক, মহানন্দাসহ বিভিন্ন নদীতে পাথর শ্রমিকদের হাড়কাঁপানো ঠান্ডায় পানিতে নেমে কাজ করতে দেখা গেছে। কেউ ছুটছেন চা বাগানে, কেউবা ব্যস্ত কৃষি জমিতে।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা আবারও কমে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার ভোরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলা সূর্যের দেখা মিলছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিন ও রাতের তাপমাত্রার এই বড় ব্যবধানের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   আবহাওয়া  শীত  শৈত্যপ্রবাহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: