এবার ওটিটিতে রণবীরের ‘ধুরন্ধর’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

এবার ওটিটির পর্দায় হাজির হচ্ছে আদিত্য ধর পরিচালিত বলিউডের মেগা হিট সিনেমা ‘ধুরন্ধর’। গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই ‘ধুরন্ধর’

2026-01-23T17:19:27+00:00
2026-01-23T17:19:27+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
এবার ওটিটিতে রণবীরের ‘ধুরন্ধর’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম 
সংগৃহীত ছবি
এবার ওটিটির পর্দায় হাজির হচ্ছে আদিত্য ধর পরিচালিত বলিউডের মেগা হিট সিনেমা ‘ধুরন্ধর’। গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই ‘ধুরন্ধর’ বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। রণবীর সিং ও অক্ষয় খান্নার দুর্দান্ত অভিনয়ের এই স্পাই থ্রিলার সিনেমাটি প্রেক্ষাগৃহে দাপটের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির জন্য প্রস্তুত। 

সিনেমাটি বক্স অফিসে একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে। সিনেমা ব্যবসার তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘স্যাকনিল্ক’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) থেকে জনপ্রিয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স-এ দেখা যাবে এই ব্লকবাস্টার সিনেমাটি। রেকর্ড গড়া চুক্তি ‘ধুরন্ধর’ কেবল বক্স অফিসেই নয়, ওটিটি স্বত্ব বিক্রিতেও বাজিমাত করেছে। 

Advertisement

এই সিনেমা এবং এর সম্ভাব্য সিক্যুয়েলের ডিজিটাল স্বত্ব মিলিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে নেটফ্লিক্সের প্রায় ১৩০ কোটির একটি মেগা চুক্তি সম্পন্ন হয়েছে। রণবীর সিংয়ের ক্যারিয়ারে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এত বড় অঙ্কের আয় এবারই প্রথম। যা তার ক্যারিয়ারের মুকুটে নতুন পালক যোগ করল। 

বিশ্বজুড়ে ছবিটির মোট আয় এখন পর্যন্ত দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৩৩৯ কোটি। কেবল ভারতের বাজারেই ৪৮ দিনে এটি নেট সংগ্রহ করেছে ৮৮৪ কোটি এবং গ্রস কালেকশন প্রায় ৯৯৫ কোটি। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ওটিটি  রণবীর  ধুরন্ধর 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: