রোববার ৪ জেলায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনি প্রচার-প্রচারণা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। রোববার (২৫

2026-01-23T19:33:47+00:00
2026-01-23T19:33:47+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
রোববার ৪ জেলায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:৩৩ পিএম 
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনি প্রচার-প্রচারণা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী ৪ জেলায় নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। 

শুক্রবার (২৩ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সূচি অনুযায়ী, রোববার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে আয়োজিত একটি ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন তারেক রহমান। এতে দলের নীতিনির্ধারণী দিক, নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


পরে বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে একটি জনসমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। এই সমাবেশকে ঘিরে চট্টগ্রাম মহানগর ও আশপাশের জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

চট্টগ্রামের কর্মসূচি শেষে তিনি ফেনীর উদ্দেশে রওনা হবেন। সেখানে ফেনী পাইলট কলেজ মাঠে আরেকটি জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পরবর্তী কর্মসূচি হিসেবে কুমিল্লার তিনটি স্থানে পর্যায়ক্রমে জনসমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এসব সমাবেশ অনুষ্ঠিত হবে চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এলাকায়।

দিনের শেষ কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ওই সমাবেশ শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন।


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ৪ জেলা  নির্বাচন  জনসভা  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: