নির্বাচনি পথসভায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনি পথসভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত

2026-01-23T22:53:12+00:00
2026-01-23T22:56:34+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচনি পথসভায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:৫৩ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ১০:৫৬ পিএম
নির্বাচনি পথসভায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনি পথসভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেলে কাস্তুল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ভাতশালা গ্রামের পাশে দলের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে নির্বাচনি পথসভার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেয়। তবে অনুষ্ঠানে কিসমতকে দাওয়াত দেওয়া হয়নি-এ অভিযোগে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে কাস্তল ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক সাব্বির, যুবদল নেতা কিসমতসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়। সংঘর্ষের সময় সভাস্থলের চেয়ার ভাঙচুর করা হয়।


পরে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আবার পথসভা শুরু হয়।

ইটনা উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইমলাম রতন জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে একটু ঝামেলা হয়েছিল। পরে আমরা মীমাংসা করে দিয়েছি।

এফআর


  বিষয়:   কিশোরগঞ্জ  নির্বাচনি পথসভা  বিএনপি  দুই পক্ষ  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: