প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ এএম আপডেট: ২৪.০১.২০২৬ ১২:২৫ পিএম
সংগৃহীত ছবিমাঘের শীত বাঘের গায়ে লাগে এমন কথার প্রচলন থাকলেও এবারের মাঘ মাসের শীত অন্যবারের চেয়ে অনেকটা কম। ঢাকার বাইরে এর তীব্রতা টের পাওয়া গেলেও রাজধানীতে কমই বলা যায়। আবহাওয়া অফিস বলছে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
শনিবার (২৪ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই।
এদিন সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৯ শতাংশ।
গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সময়ের আলো/এনএ