বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল আসামি

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরে বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের পাহারা ফাঁকি দিয়ে পালিয়ে গেছে চুরির মামলার আসামি ইসমে আজম খান ওরফে সোহাগ (৩৬)।শুক্রবার

2026-01-24T11:03:44+00:00
2026-01-24T11:03:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল আসামি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:০৩ এএম 
ইসমে আজম খান ওরফে সোহাগ। ছবি : সংগৃহীত
চাঁদপুরে বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের পাহারা ফাঁকি দিয়ে পালিয়ে গেছে চুরির মামলার আসামি ইসমে আজম খান ওরফে সোহাগ (৩৬)। 

শুক্রবার দিবাগত রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এএসআই (নিরস্ত্র) শহিদুল, কনস্টেবল রোকন ও দেলোয়ারের হেফাজত থাকাকালীন এই ঘটনা ঘটে। অভিযুক্ত চাঁদপুর শহরের বাসিন্দা। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর মডেল থানার বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকা থেকে ৯৯৯ নম্বরে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) স্বপন নন্দীর নেতৃত্বে পুলিশের একটি দল জনতার হাতে চোর সন্দেহে আটক ও মারধরের শিকার আহত আসামি ইসমে আজম খান ওরফে সোহাগকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।


চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বলেন, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে পালিয়ে যাওয়া আসামির নামে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তাকে পুনরায় গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   চাঁদপুর  পুলিশ  আসামি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: