ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে।এতে কমপক্ষে সাতজনের প্রাণহানি এবং ৮২ জন নিখোঁজ হয়েছে।শুক্রবার (২৩

2026-01-24T12:28:08+00:00
2026-01-24T12:28:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:২৮ পিএম 
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজনের প্রাণহানি এবং ৮২ জন নিখোঁজ হয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় রাত ২টার দিকে পাসিরলাঙ্গু গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সংস্থাটির মুখপাত্র আবদুল মুহারি রয়টার্সকে জানিয়েছেন, নিখোঁজদের সংখ্যা অনেক এবং আমরা আজ আমাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান সর্বোত্তমভাবে চালানোর চেষ্টা করব। মৃত ও আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

স্থানীয় কর্মকর্তা জানান, তীব্র বৃষ্টিপাতের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা পূর্বেই পশ্চিম জাভা প্রদেশে এক সপ্তাহের জন্য ভারী বৃষ্টিপাতসহ চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল।


গত মাসে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা ও আচেহ প্রদেশে ভয়াবহ ভূমিধস এবং বন্যায় অন্তত ১ হাজার ১৭০ জনের মৃত্যু ঘটে। এই অবস্থায় পশ্চিম জাভার এই ভূমিধস ইন্দোনেশিয়ার আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনার জন্য নতুন সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

উদ্ধারকারীরা এখন পাসিরলাঙ্গু গ্রামে নিখোঁজদের খোঁজে কাজ করছে। স্থানীয় প্রশাসন জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। 

/ইউএমএইচ
  বিষয়:   ইন্দোনেশিয়া  ভূমিধস 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: