আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

আজ ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ ’। ২৪ জানুয়ারি বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী শিক্ষা

2026-01-24T15:29:11+00:00
2026-01-24T15:29:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম 
সংগৃহীত ছবি
আজ ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ ’। ২৪ জানুয়ারি বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলায় গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘শিক্ষার সহনির্মাণে তরুণদের শক্তি’। 

২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে ২৪ জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করে। 

ঘোষণায় বলা হয়, শিক্ষা শান্তি, উন্নয়ন ও মানবিক অগ্রগতির মূল ভিত্তি। সেই থেকে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন (বিএনসিইউ) ও ইউনেস্কো ঢাকা অফিস যৌথভাবে নিয়মিতভাবে দিবসটি পালন করে আসছে। 


সে ধারাবাহিকতায় আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজনের সহযোগী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। 

এর আগে, দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২০ জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে তরুণ-যুবাদের অংশগ্রহণে এক মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন। 

মুক্ত সংলাপে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের শিক্ষা সংক্রান্ত অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন। আন্তর্জাতিক শিক্ষা দিবসের মূল আলোচনায়ও তরুণ প্রতিনিধিরা সেই অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন বলেও জানানো হয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   আন্তর্জাতিক শিক্ষা দিবস 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: