বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

সময়ের আলো ডেস্ক

খেলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশকে সরিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করা হয়েছে

2026-01-24T16:25:21+00:00
2026-01-24T16:47:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ৪:৪৭ পিএম
বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিলো আইসিসি। ছবি : সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশকে সরিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানা গেছে। 

শনিবার (২৪ জানুয়ারি) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এমন খবরই প্রকাশ করেছে। 

ব্রিটিশ দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমের আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ড বাংলাদেশের জায়গা নেবে, এমনটাই প্রত্যাশিত ছিল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশকে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য সময় দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।


স্কটল্যান্ড এখন প্রতিযোগিতার গ্রুপ পর্বে বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’তে খেলবে। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি খেলবে। এরপর  ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   বিশ্বকাপ  বাংলাদেশ  আইসিসি  টি-টোয়েন্টি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: