বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় আরেক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী

2026-01-24T16:35:49+00:00
2026-01-24T16:35:49+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম 
বিএনপির লগো। ছবি : সংগৃহীত
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় আরেক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে আগে বহিষ্কার হওয়া অপর দুই নেতাকে দলে ফেরানো হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. সাদিকুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মমিনুল হক বেনু, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলামকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।


সময়ের আলো/এসকে/



  বিষয়:   নির্বাচন  বিএনপি  বহিষ্কার  প্রার্থী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: