ব্রিজের ওপর পড়ে ছিল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রিজ এলাকায় এক অজ্ঞাতনামা ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেটগামী মহাসড়কের কাঁচপুর

2026-01-24T16:56:32+00:00
2026-01-24T16:56:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রিজের ওপর পড়ে ছিল যুবকের মরদেহ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম 
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রিজ এলাকায় এক অজ্ঞাতনামা ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেটগামী মহাসড়কের কাঁচপুর ব্রিজের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা যায়, ব্রিজের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে তারা সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চালায় পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি। 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিববুল্লাহ জানান, মৃত ব্যক্তি একজন ভবঘুরে। তার আনুমানিক বয়স ৫৫ থেকে ৬০ বছর। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরআর



  বিষয়:   নারায়ণগঞ্জ  মরদেহ  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: