বাসায় ডেকে এনে আনিসকে ৬ টুকরো করলেন প্রেমিকা

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

একদিনেই শেষ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। প্রেমিকা সুফিয়া আক্তারের (৩৯) বাসায় বলি হলেন প্রেমিক মো.আনিস। বিরোধের জেরে তাদের প্রেমের সম্পর্কে

2026-01-24T17:35:58+00:00
2026-01-24T17:37:19+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বাসায় ডেকে এনে আনিসকে ৬ টুকরো করলেন প্রেমিকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ৫:৩৭ পিএম  (ভিজিট : ১৭০)
বিরোধের বিষয় ধামাচাপা দিতেই কৌশলে আনিসকে বাসায় ডেকে হত্যা করেন প্রেমিকা। সংগৃহীত ছবি
একদিনেই শেষ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। প্রেমিকা সুফিয়া আক্তারের (৩৯) বাসায় বলি হলেন প্রেমিক মো.আনিস। বিরোধের জেরে তাদের প্রেমের সম্পর্কে ভাঙন শুরু হয়। পরে বিরোধের বিষয় ধামাচাপা দেওয়ার জন্য নারী কৌশলে আনিসকে বাসায় ডেকে হত্যা করেন। খুনে তার সহযোগী ছিলেন আরও দুইজন। পরে পুলিশ নারীসহ তিনজনকে গ্রেফতার করেন। চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার বায়োজিদে এ ঘটনা ঘটেছে। 

গ্রেফতারকৃত নারীর বরাতে পুলিশ এ নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। পুলিশ জানান, ভিক্টিম আনিস পেশায় কসাই। গত বুধবার বিকেলে নগরের অক্সিজেন শহীদনগর এলাকায় অবস্থিত তার বাসায় আনিসকে ডেকে নেন তিনি। এরপর প্রথমে আনিসের মাথায় আঘাত করেন। পরে তার ভাই ও আরেক যুবকের সহায়তায় আনিসের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পর আনিসের দুই হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। পুরো শরীর ছয়টি টুকরো করে পলিথিনে মুড়িয়ে আশপাশের খাল ও ভাগাড়ে ফেলা হয়েছে। 

থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন দেখতে পান কয়েকটি কুকুর পলিথিনে মোড়ানো দুটি হাত নিয়ে টানাটানি করছে। পরে তারা পুলিশকে খবর দেয়। 

সংবাদ সম্মেলনে তারা বলেন, দুটি হাত ও দুটি পা উদ্ধারের পর পরিচয় নিশ্চিতে হাতের আঙুলের ছাপ নেওয়ার মাধ্যমে আনিসের পরিচয় নিশ্চিত করা যায়। এরপর তার মুঠোফোন নম্বরের কললিস্টের সূত্র ধরে ওই নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যেই নিহত আনিসের মাথাসহ শরীরের বাকি অংশও উদ্ধার করেছে পুলিশ। 


বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহেদুল কবির বলেন, গ্রেফতার নারীর দাবি, তার সঙ্গে আনিসের কিছু ছবি রয়েছে। এসব ছবি দিয়ে জিম্মি করে আনিস তার সঙ্গে প্রতারণা করে আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে ভাই ও এক স্বজনের সহায়তায় আনিসকে খুন করেছেন। তবে নিহত আনিসের স্বজনেরা ওই নারীর দাবি সত্য নয় বলে দাবি করেছেন। তারা জানান, ওই নারীর কাছে আনিস দুই লাখ টাকা পাবে। এসব টাকা চাওয়ার কারণে তাকে খুন করা হয়েছে। তদন্তের পর এসব বিষয়ে সত্যতা নিশ্চিত হওয়া যাবে। 

তিনি আরও বলেন, শুক্রবার রাতে বায়েজিদ থানায় মামলা হয়েছে। অভিযুক্তদেরকে আদালতে সোপর্দ করা হবে। 
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, খুনের ঘটনায় গ্রেফতার হওয়া নারী বিবাহিত। তার সঙ্গে আনিসের প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক। তবে সম্প্রতি দুজনের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে আনিসকে খুন করা হয়েছে। 


/ইউএমএইচ



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: