বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে কোকোর বড় ভাই ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে দোয়া ও মোনাজাত শেষে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি, জাহিয়া ও জাফিয়া রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক যান তিনি। এরপর চিকিৎসা শেষে মালয়েশিয়া চলে যান। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই সপরিবারে বাস করছিলেন। তিনি স্ত্রী শর্মিলা রহমান, দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।
/ইউএমএইচ