বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও, অপেক্ষা সরকারের নির্দেশের

সময়ের আলো ডেস্ক

খেলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। এ ঘোষণা আসার পর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সঙ্গে

2026-01-24T19:01:35+00:00
2026-01-24T19:04:33+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও, অপেক্ষা সরকারের নির্দেশের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ৭:০৪ পিএম
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ছবি : সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। এ ঘোষণা আসার পর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। বিশ্বকাপে তাদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

শনিবার (২৪ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

Advertisement
মহসিন বললেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়।’


তিনি বলেন, ‘বিশ্ব ক্রিকেট সংস্থার এমন দ্বিচারিতার কারণেই আমরা এই অবস্থান নিয়েছি। বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে এবং যেকোনো মূল্যে তাদের বিশ্বকাপ খেলার অনুমতি দেওয়া উচিত। তারা ক্রিকেটের একটি প্রধান অংশীদার এবং এই অবিচার করা উচিত নয়।’

বিশ্বকাপ বয়কট করার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি আরও বলেন, ‘পাকিস্তান সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা প্রধানমন্ত্রীর ফেরার অপেক্ষা করছি।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বিশ্বকাপ  পাকিস্তান  সরকারের নির্দেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: