ঢাবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যায়ে (ঢাবি) প্ল্যান্ট টিস্যু কালচার ও বায়োটেকনোলজি বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) ঢাবির নবাব নওয়াব

2026-01-24T19:09:42+00:00
2026-01-24T19:09:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
ঢাবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম 
শনিবার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করা হয়। সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যায়ে (ঢাবি) প্ল্যান্ট টিস্যু কালচার ও বায়োটেকনোলজি বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করা হয়। ঢাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজি (বিএপিটিসিঅ্যান্ডবি) যৌথভাবে সম্মেলনের আয়োজন করেছে।

সম্মলনের প্রধান অতিথি ও ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণের দ্বৈত চ্যালেঞ্জ মোকাবিলায় ‘স্মার্ট বায়োটেকনোলজি’ বা শিল্পায়িত জৈবপ্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ক্ষেত্রে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে।


তিনি বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবস্থা গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে এর মধ্যেই এআই সিস্টেম ও ডেটা সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর উদ্দেশ্য হলো, আমাদের গবেষক ও বিজ্ঞানীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। এর মাধ্যমে বিজ্ঞানীরা ডেটা-চালিত সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবেন। উচ্চ-ফলনশীল ও প্রতিকূলতা সহনশীল ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্য চাহিদা পূরণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আরআর
  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  আন্তর্জাতিক সম্মেলন 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: