দেশ পরিচালনায় ব্যর্থদের দায়িত্ব দেওয়ার সুযোগ নেই : রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

অতীতে দেশ পরিচালনায় বারবার যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদেরকে নতুন করে দায়িত্ব দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন

2026-01-24T19:57:41+00:00
2026-01-24T19:57:41+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দেশ পরিচালনায় ব্যর্থদের দায়িত্ব দেওয়ার সুযোগ নেই : রেজাউল করীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:৫৭ পিএম 
শনিবার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও ছনবাড়ি বাজারে কথা বলেন রেজাউল করীম। সংগৃহীত ছবি
অতীতে দেশ পরিচালনায় বারবার যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদেরকে নতুন করে দায়িত্ব দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হাতপাখায় ভোট দিন। 

শনিবার (২৪ জানুয়ারি) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও ছনবাড়ি বাজারে আয়োজিত মুন্সিগঞ্জ-১ ও ২ আসনে নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন। 
 
মুহাম্মাদ রেজাউল করীম বলেন, গত ৫৫ বছরে ব্যক্তি ও দলের উন্নয়ন হয়েছে কিন্তু দেশ-জাতির কল্যাণ হয়নি। জুলাই গণঅভ্যুত্থান দেশকে নতুন করে গড়ার একটি সুযোগ নিয়ে এসেছে। আমি কথা দিচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগণের টাকা কারও পকেটে যাবে না। দুর্নীতি হবে না। টাকা পাচার হবে না। সন্ত্রাস থাকবে না ইনশাআল্লাহ।

Advertisement
তিনি বলেন, অস্পষ্ট নীতি-আদর্শে দেশ চলতে পারে না। আমরা ইসলামের পক্ষে ওয়ান বক্স পলিসির কথা বলেছিলাম। সেই নীতি এখনো বিদ্যমান। একমাত্র আমরাই ইসলামের কথা বলছি। আর কেউ ইসলাম প্রতিষ্ঠার কথা বলছে না। একটি দল চক্রান্তের জাল বিস্তার করে আমাদেরকে একা করতে চেয়েছিল। কিন্তু তারাই বস্তুত একা হয়ে গেছে। দেশের ধর্মপ্রাণ মানুষ ও উলামায়ে কেরাম আমাদের সঙ্গে আছে। আল্লাহ আমাদের সঙ্গে আছে।


চরমোনাই পীর বলেন, আমরা ১৯৮৭ সাল থেকে মানুষের কল্যাণে রাজনীতি করে যাচ্ছি। কোনো ধরনের লোভ-লালসার বশবর্তী হয়ে নীতি বিসর্জন দিইনি। কিন্তু কেউ কেউ ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নানারকম গোপন বৈঠক করছে। এসব করে লাভ হবে না। এই রাষ্ট্র এই দেশের জনগণই গড়বে অন্য কেউ নয়। তাই দেশের কল্যাণ চাইলে, দ্বীন প্রতিষ্ঠা করতে চাইলে এবং জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে চাইলে হাতপাখায় ভোট দিন।

আরআর
  বিষয়:   রেজাউল করীম  চরমোনাই পীর  নির্বাচন  মুন্সিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: