বিসিবি পরিচালক ইশতিয়াকের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের পরিচালক ইসতিয়াক সাদেক পদত্যাগ করেছেন।শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির চলমান বোর্ড সভায় পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

2026-01-24T20:32:06+00:00
2026-01-24T20:41:56+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
বিসিবি পরিচালক ইশতিয়াকের পদত্যাগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৩২ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ৮:৪১ পিএম
ইসতিয়াক সাদেক। সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের পরিচালক ইসতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। 

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির চলমান বোর্ড সভায় পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, আজকের গুরুত্বপূর্ণ বোর্ড সভায় উপস্থিত ছিলেন না সাদেক। 

বিসিবির বর্তমান কমিটিতে গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন ইশতিয়াক। বোর্ড পরিচালকের পাশাপাশি সেই দায়িত্ব থেকেও অব্যহতি নিয়েছেন তিনি।

এর আগে ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ ওঠার পর শুক্রবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে সরে দাঁড়ান মোখলেসুর রহমান শামীম। পদত্যাগের পর নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট করেছেন তিনি। সেখানে লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়।’


তিনি আরও লেখেন, ‘এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।’

আরআর

  বিষয়:   ক্রিকেট  বিসিবি  পরিচালক  পদত্যাগ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: