সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর হোটেল

2026-01-24T22:16:41+00:00
2026-01-24T22:31:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৬ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ১০:৩১ পিএম
সম্মিলিত ইসলামী ব্যাংক। ছবি : সংগৃহীত
নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শনিবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে একীভূত ব্যাংকগুলোর গ্রাহকদের মধ্যে লাভ-লোকসান নিয়ে উদ্বেগ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। দেশের কিছু স্থানে বিক্ষোভ-প্রতিবাদের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণেই অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক একে ‘অনিবার্য কারণ’ হিসেবে উল্লেখ করেছে।


একীভূত করে গঠিত এই নতুন ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ উচ্চপদস্থ ব্যাংকার ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা ছিল। 

বাংলাদেশ ব্যাংক ঘোষিত স্কিম অনুযায়ী, নতুন এই ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার বড় অংশ (২০ হাজার কোটি টাকা) সরবরাহ করেছে সরকার। বাকি ১৫ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক ও অন্যান্য স্থায়ী আমানত থেকে শেয়ারে রূপান্তর করা হবে।

নতুন ব্যাংকের প্রধান কার্যালয় হবে মতিঝিলের সেনাকল্যাণ ভবনে। টাকা উত্তোলনের ক্ষেত্রে জানানো হয়েছে, দুই লাখ টাকা পর্যন্ত আমানত যেকোনো সময় তোলা যাবে। তবে এর বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছরে উত্তোলনের সীমা নির্ধারণ করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   নিরাপত্তা শঙ্কা  সম্মিলিত ইসলামী ব্যাংক  উদ্বোধনী অনুষ্ঠান 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: