ভোরেই লোকারণ্য চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠ রোববার (২৫ জানুয়ারি) ভোর থেকেই লোকারণ্য হয়ে উঠেছে। আজ সকাল সাড়ে ১১টায় এখানে বিএনপির নির্বাচনী মহাসমাবেশ

2026-01-25T08:31:41+00:00
2026-01-25T08:44:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভোরেই লোকারণ্য চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:৩১ এএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৮:৪৪ এএম
হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেন। সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠ রোববার (২৫ জানুয়ারি) ভোর থেকেই লোকারণ্য হয়ে উঠেছে। আজ সকাল সাড়ে ১১টায় এখানে বিএনপির নির্বাচনী মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নগরী ও নগরীর বাইরের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকেরা ভোর থেকেই মাঠের বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেন। তরুণ-যুবক থেকে শুরু করে কিশোর—কেউই বাদ পড়েনি, সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠটি পরিণত হয়েছে জনসমুদ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম আরও বাড়ছে।

এদিকে সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভামঞ্চে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তিনি বর্তমানে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন। সভাস্থল ও রেডিসন ব্লু হোটেলের আশপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ সার্বিক নিরাপত্তা তদারক করছে।


/ইউএমএইচ



  বিষয়:   চট্টগ্রাম  তারেক রহমান  বিএনপি  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: