ভিক্ষার চেয়ে নিকৃষ্ট চাঁদাবাজি

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি করতে দেবে না। চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। জামায়াত

2026-01-25T14:00:12+00:00
2026-01-25T14:06:32+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
ভিক্ষার চেয়ে নিকৃষ্ট চাঁদাবাজি
জামায়াত আমির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:০০ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ২:০৬ পিএম  (ভিজিট : ২২৬)
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি করতে দেবে না। চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। জামায়াত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এসব কথা জানান তিনি। 

তিনি বলেন, এই দেশে নতুন একটি পেশা এখন ভালো চলছে। এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন? কি নাম? চাঁদাবাজি।

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ চাঁদাবাজের ভাই হতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? কেউ চাঁদাবা্জের স্ত্রী হতে রাজি আছেন? মা হতে রাজি আছেন? বোন হতে রাজি আছেন? নাই।

জামায়াত আমির বলেন, কিন্তু যদি এ পথ বাদ না দেন, আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি, আমাদের পক্ষ থেকে কমপ্লিট লালকার্ড। এই চাঁদা আমরাতো করার প্রশ্নই উঠে না, চাঁদাকে আমরা ঘৃণা করি। এটা ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। কথা একদম সাফ। এখানে কোনো রাখঢাক নাই।

এদিন সকাল থেকেই ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন জুলাই আন্দোলনের অন্যতম স্পট যাত্রাবাড়ীতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার অন্যতম এই প্রবেশদ্বার কানায় কানায় ভরে যায় মানুষে। দুপুর ১২টার দিকে সমাবেশ মঞ্চে হাজির হন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। 

জামায়াত আমিরের আগমনে শ্লোগানে শ্লোগানে মুখর হয় পুরো এলাকা। জনগণকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
 
এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন,দেশে আর ফ্যাসিবাদকে দেখতে চাই না। যারা জনতার এই মনের ভাষা বুঝতে পারছে না, জনগণ ১২ ফেব্রুয়ারি তাদের এ ভাষা বুঝিয়ে দেবেন।

গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি,‘না’ মানে গোলামি। ফ্যাসিবাদের শেকড় উৎপাটন করতে হলে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে।

  
নারীদের উপেক্ষা করে দেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে জামায়াত নারীদের সম্পৃক্ত করবে। জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলবে। ঘরে-বাইরে নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্মজীবী নারীদের জন্য ইভনিং বাস সার্ভিস চালু করা হবে বলে জানান তিনি। 
  
তিনি অভিযোগ করেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে পা বাড়ানোর চেষ্টা করছে। 

এসময় ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির। 


/ইউএমএইচ



  বিষয়:   জামায়াত  আমির 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: