পদ ফিরে পেলেন নাজমুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

খেলা

বিতর্কিত মন্তব্যের কারণে সাময়িকভাবে পদ হারালেও ফের অর্থ কমিটির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। শোকজ

2026-01-25T14:04:39+00:00
2026-01-25T14:04:39+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলা
পদ ফিরে পেলেন নাজমুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:০৪ পিএম   (ভিজিট : ২৭৪)
এম নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত
বিতর্কিত মন্তব্যের কারণে সাময়িকভাবে পদ হারালেও ফের অর্থ কমিটির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। শোকজ নোটিশের জবাব বিসিবির কাছে সন্তোষজনক মনে হওয়ায় স্বপদে বহাল থাকছেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের সভা ছিল। সেখানেই অর্থ বিভাগের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয় নাজমুলকে। 

বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্কিত বক্তব্যের কারণে নাজমুল ইসলামকে নোটিশ দেওয়া হয়েছিল। তিনি এর জবাব বা ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যাকে গ্রহণযোগ্য হিসেবে দেখা হয়েছে। ফলে পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় তার আগের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

নিজের পদ ফিরে পাওয়ার বিষয়ে নাজমুল ইসলাম বলেন, বোর্ড তার দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হওয়ায় আবার অর্থ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে তিনি নিয়মিতভাবে বিভাগের কাজ পরিচালনা করবেন।


উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে বিতর্কিত হয় নাজমুল ইসলাম। ওই জবাবের প্রতিবাদে সেদিন রাতেই নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

আরআর


  বিষয়:   বিসিবি  ক্রিকেট  নাজমুল ইসলাম 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: