ফেনী আসছেন তারেক রহমান, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। ভোর থেকেই নেতাকর্মীরা আসছেন। তাদের হাতে ও মাথায় দেশ

2026-01-25T14:49:11+00:00
2026-01-25T14:49:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ফেনী আসছেন তারেক রহমান, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:৪৯ পিএম 
ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। সংগৃহীত ছবি
ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। ভোর থেকেই নেতাকর্মীরা আসছেন। তাদের হাতে ও মাথায় দেশ এবং দলীয় প্রতীকের পতাকা। মুখে নানামুখী স্লোগান। 

রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় সরকারি পাইলট স্কুল মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকার কথা রয়েছে। 

দীর্ঘ দুই যুগ পর দলের চেয়ারম্যানের ফেনী আগমন ও মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। মহাসমাবেশের আশপাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। এছাড়া সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। 


আগেভাগে আসা নেতাকর্মীরা জানান, তাদের চেয়ারম্যানকে কাছে থেকে একনজর দেখার ইচ্ছা থেকে আগেভাগে উপস্থিত হয়েছেন। 

আরআর



  বিষয়:   ফেনী  তারেক রহমান  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: