অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে : শিক্ষা উপদেষ্টা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।রোববার (২৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী

2026-01-25T17:29:04+00:00
2026-01-25T17:29:04+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম 
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ অন্যরা। ছবি : সময়ের আলো
সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। 

রফিকুল আবরার বলেন, মুগ্ধ ও আবু সাঈদ অন্যয়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। আমাদেরও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। শুধু ফ্যাসিবাদ ভাঙতে হবে তা নয়, আমাদের সাধারণ জীবনেও নানা ধরনের অন্যায় দেখি। সেই অন্যায়গুলোও দূর করতে হবে। 


সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ছেলে ব্যাংকার আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম প্রমুখ। 

পরে দেশের অন্যতম কবি বুলবুল খান মাহবুব এবং হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।


এফআর
  বিষয়:   টাঙ্গাইল  কালিহাতী  অন্যায়  প্রতিবাদ  শিক্ষা উপদেষ্টা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: