তরুণরা জবাবদিহিতা ও স্বচ্ছতা চায় : জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশের তরুণরা এখন প্রতীকী রাজনৈতিক সম্পৃক্ততার চেয়ে বাস্তব প্রভাব, জবাবদিহিতা ও স্বচ্ছতা চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের

2026-01-25T18:43:12+00:00
2026-01-25T19:24:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
তরুণরা জবাবদিহিতা ও স্বচ্ছতা চায় : জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৭:২৪ পিএম
জাইমা রহমান। সংগৃহীত ছবি
বাংলাদেশের তরুণরা এখন প্রতীকী রাজনৈতিক সম্পৃক্ততার চেয়ে বাস্তব প্রভাব, জবাবদিহিতা ও স্বচ্ছতা চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। 

রোববার (২৫ জানুয়ারি) ফেসবুকের নিজের ভেরিফায়েড পেজে জাইমা রহমান এক পোস্টে তিনি এই অভিমত জানান।

তিনি লিখেছেন, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল-মেকিং প্রতিযোগিতার সাক্ষাৎকারের সময় তরুণ বিজয়ীদের কাছ থেকে দেশের জন্য তাদের আশা, স্বপ্ন ও উদ্বেগের কথা শুনে তিনি মুগ্ধ হয়েছেন। একই প্রজন্মের হওয়ায় তাদের দৃষ্টিভঙ্গি তিনি বুঝতে পেরেছেন।

জাইমা রহমান বলেন, তারা এমন একটি নতুন ব্যবস্থা চায়, যেখানে মেধা ও চিন্তার মাধ্যমে নীতি নির্ধারণ হবে। তারা প্রতীকী সম্পৃক্ততার চেয়ে প্রকৃত প্রভাবের পক্ষে, যে প্রভাব জবাবদিহিতা, স্বচ্ছতা ও নীতির মাধ্যমে মানুষের জীবনে ভূমিকা রাখবে। নির্দিষ্ট কয়েকজন দ্বারা বারবার নির্ধারিত ভবিষ্যৎ স্থায়ী হয় না।

তিনি আরও লিখেছেন, আমার বাবা সর্বদা খোলামেলা আলোচনা ও আইডিয়া বিনিময়কে মূল্যবান মনে করেন। তার এমন একজন উজ্জ্বল তরুণ মনের সঙ্গে জড়িত থাকতে দেখা অনেক অর্থবহ।


জাইমা রহমান জানান, অনুষ্ঠানের পর তারেক রহমান তরুণদের দেশপ্রেম ও সৃজনশীলতায় অনুপ্রাণিত হওয়ার পাশাপাশি তাদের জন্য আরও বেশি জায়গা তৈরির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, যদি আমরা পরিবর্তনের ব্যাপারে আন্তরিক হই, তাহলে আমাদের প্রান্তিক পর্যায়ের তরুণদের নেতৃত্বের জন্য উন্মুক্ত করে দিতে হবে। পাশাপাশি নতুন কণ্ঠস্বর, নতুন শক্তি ও নতুন চিন্তাভাবনার জন্য জায়গা করে দিতে হবে। পরে নয়, এখনই।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   তরুণ  জাইমা রহমান  বিএনপি  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: